শিক্ষাবার্তা ডেস্ক।।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায়। এই ফল প্রকাশের পর যারা মনোনয়ন পাবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
এর আগে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
একাদশে ভর্তির কেন্দ্রীয় কমিটির প্রধান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক বলেন, এবার ভর্তিযোগ্য মোট কলেজ ও মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ১৫টি। এগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি।এসব আসনের বিপরীতে প্রথম ধাপে আবেদন করেছিল ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। বাকি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হয়নি। তারা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করতে পারবে।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে সুযোগ পাবেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি অথবা আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছেন। ঠিক কতজন শিক্ষার্থী সুযোগ পাবেন- তা এখনই বলা কঠিন। শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন বাড়তে থাকে। আমরা আগামীকাল (সোমবার) সন্ধ্যা নাগাদ সঠিক চিত্রটা জানতে পারব।
শিক্ষাবার্তা /এ/২৪/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
