ঢাকাঃ উচ্চশিক্ষার জন্য বর্যমানে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দ অস্ট্রেলিয়া। আর দেশটির অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য ৬০০টি পূর্ণ অর্থায়িত গ্র্যাজুয়েট রিসার্চ বৃত্তির ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন শহরে অবস্থিত। দেশটির অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানটি গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী খ্যাত। নিয়মিতভাবেই এটি বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষ তালিকায় জায়গা করে নেয়।
সুযোগ-সুবিধা
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
- স্নাতকোত্তরে সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামে পুরো মেয়াদে প্রতিবছর প্রায় ৩৮ হাজার ৫০০ ডলার জীবনযাত্রার ভাতা প্রদান করা হবে।
- এছাড়াও ভ্রমণ ভাতা, স্বাস্থ্যবীমা এবং গবেষণার জন্য অতিরিক্ত অনুদান পাওয়ার সুযোগ থাকবে।
যোগ্যতা
- বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
অধ্যয়নের ক্ষেত্র: স্থাপত্য, পরিকল্পনা ও নকশা; কলা, মানবিক ও সামাজিকবিজ্ঞান; ব্যবসা ও অর্থনীতি; শিক্ষা; প্রকৌশল; পরিবেশ; স্বাস্থ্যবিজ্ঞান; তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞান; আইন; সংগীত, দৃশ্যমান ও পরিবেশন শিল্পকলা; বিজ্ঞান, পশুচিকিৎসা, কৃষি ও খাদ্যবিজ্ঞান।
বৃত্তির সময়কাল
- স্নাতকোত্তর গবেষণা ডিগ্রি : ২ বছর ৫ মাস
- পিএইচডি গবেষণা ডিগ্রি : ৪ বছর
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে অনলাইনের মধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
