এইমাত্র পাওয়া

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮৮০

ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৮৫ জন।

শুক্রবার (২২আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৮৫ জন। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ৮৮০ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক একটি, পুরাতন পাইপগান ৩টি, চাপাতি ৩টি, ছুরি ৬টি, বার্মিচ চাকু ২টি, এলজি ৬টি, চাকু ৩টি, কার্তুজ ৯ রাউন্ড, কিরিচ একটি ও রামদা একটি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.