সুবর্ণচরস্থ ১নং চরজব্বর ইউনিয়ন পর্যায়ের আন্তঃপ্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২০ অদ্য ১৫ জানুয়ারি ২০২০ তারিখ পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।
পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এএসএম ইবনুল হাসান ইভেন,উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী,আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, নোয়াখালী, আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক, আবদুল্যা মিয়ার হাট জুনিয়র উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, মোঃ আবদুল মন্নান, সহসভাপতি , পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিক্ষার পাশাপাশি নেতৃত্বদানের গুনাবলী অর্জনের জন্যে সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহন করতে হবে। এর মাধ্যমে জাতি পারে যোগ্য সুনাগরিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ লোকমান হোসেন, প্রধান শিক্ষক, উত্তর ব্যাগ্য সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর, নোয়াখালী। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
