নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিনে ৯৩টি ফরম বিতরণ হয়েছে। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর ফরম বিতরণ হয়েছে।
ডাকসু নির্বাচন: শেষদিনে আরও ৯৩ মনোনয়ন ফরম সংগ্রহ
মঙ্গলবার (১৯ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ মোট ৯৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর ফরম বিতরণ হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘণের ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। আর শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার সময় বাড়ানো হয়েছিল।
এদিকে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ মনোয়ন ফরম জমা দিয়েছে। অন্যদিকে বাম সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ আজ প্যানেল ঘোষণা করেছে।
আরও সময় সংবাদ
আবাসন ও উন্নত খাবার নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের
শিক্ষা
২ ঘণ্টা আগে
আবাসন ও উন্নত খাবার নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের
অষ্টম দিনের মতো মঙ্গলবারও (১৯ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান চলছে। সোমবারও বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর। আর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ আর মনোনয়ন ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি: সাদিক কায়েম
শিক্ষা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
