বিএসসি ইন হেলথ টেকনোলজির শূন্য আসনে অপেক্ষমাণ থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

নিউজ ডেস্ক।।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় দফায় ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৮ আগস্টের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। এর ফল এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ডিপ্লোমার নম্বর হতে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় দফায় শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২০ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অফিস চলাকালে ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করবে।

 অস্ট্রেলিয়ার ভিসা: ইংরেজি ভাষা পরীক্ষার পরিবর্তন, পাঁচটির বদলে ৯ পরীক্ষার ফল গ্রহণ
১৭ আগস্ট ২০২৫
অস্ট্রেলিয়ার ভিসা: ইংরেজি ভাষা পরীক্ষার পরিবর্তন, পাঁচটির বদলে ৯ পরীক্ষার ফল গ্রহণ
অধ্যক্ষ বা পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবে এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন। যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি যদি শারীরিক পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হন, সে ক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে।

এ ছাড়া ভর্তি–পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বা তথ্যাদি অসত্য বলে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে। ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট হতে জানা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত অন্য তথ্য অত্র অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা পরিচালকের কার্যালয় থেকে জানা যাবে বলে জানানো হয়েছে।

 যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কেন প্রত্যাখ্যাত হচ্ছে এফ-ওয়ান ভিসা, জেনে নিন কারণ ও সমাধান
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কেন প্রত্যাখ্যাত হচ্ছে এফ-ওয়ান ভিসা, জেনে নিন কারণ ও সমাধান
ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন হবে—
১. পরীক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;

২. এসএসসি/সমমান ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় পাসকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বর পত্র;

৩. এসএসসি/সমমান ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র;

৪. স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্মনিবন্ধন সনদপত্রের কপি;

৫. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি;

৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি ও বর্তমান কর্মস্থলের প্রত্যয়নপত্র;

৭. উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ/গোত্রপ্রধান ও জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.