বিএনপি ক্ষমতায় আসলে জাতীয়করণসহ শিক্ষকদের সব সমস্যার সমাধান হবে- সেলিম ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক।। 

“শিক্ষক সমাজকে আর অবহেলা নয়, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে”- এই প্রত্যয় নিয়ে শনিবার (১৬ আগস্ট ) সকালে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫।

পটুয়াখালী শিল্পকলা একাডেমির সেমিনার হলরুমে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষক নেতা ও সুশীল  ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া ।

 

তিনি বলেন, “পতিত শেখ হাসিনার সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং ১৫ বছর শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। শিক্ষকদের বিভিন্ন ভাবে নির্যাতন করেছে।  তিনি আরও বলেন, একটি জাতিকে উন্নত করতে হলে আগে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।” বিএনপি ক্ষমতায় গেলে জনাব তারেক রহমানের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সহ শিক্ষকদের সকল দাবী পুরণ হবে ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য মো: আলমগীর হোসেন, অধ্যক্ষ মোঃ রুহুল আমীন ব্যাপারী, যুগ্ম- মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান,  এম এ তুহিন, আলহাজ্ব আবদুল মতিন মিয়া,আহবায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি, পটুয়াবলী জেলা। শবনম মুস্তারী পিরু, আহবায়ক, সম্মেলন প্রস্তুত কমিটি। জনাব মনজুরুল আহসান, সদস্য সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি, পটুয়াখালী জেলা।

মহাসচিব মো: জাকির হোসেন বলেন, দেশের শিক্ষকরা আজ নানা অবহেলা ও বৈষম্যের শিকার। বহু প্রতিষ্ঠানে বেতন বাকি, পদোন্নতি ঝুলে থাকা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজ পর্যায়ে প্রশ্নফাঁস, পরীক্ষা বাণিজ্যসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন তারা।

সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে,
* সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন।
* বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি করণে স্বচ্ছতা।
* অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত
* শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

বক্তারা আরও বলেন, অধিকার আদায়ের জন্য শিক্ষক সমাজকে এখন ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।

সম্মেলন শেষে আয়োজকরা বলেন, “এ সম্মেলন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং শিক্ষকদের অধিকার আদায়ের নতুন জাগরণ সূচনার প্রতীক।”

সবার কণ্ঠে ছিল একটাই বার্তা, ‘শিক্ষকের সম্মান জাতির সম্মান, আর তা রক্ষায় আমরা একতাবদ্ধ।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.