এসএসসির পুনঃনিরীক্ষায় ঢাকা বোর্ডে ২৯৩ জন পাস, জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন

ঢাকাঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে ২৯৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাসে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ অর্জন করেছেন ২৮৬ জন। তাদের মধ্যে তিনজন এমনও আছেন, যারা প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিলেন, কিন্তু পুনঃনিরীক্ষায় সরাসরি জিপিএ-৫ পেয়েছেন।

খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভুল থাকলে সংশোধনের সময় দিচ্ছে ইসিখসড়া ভোটার তালিকা প্রকাশ, ভুল থাকলে সংশোধনের সময় দিচ্ছে ইসি

আজ রবিবার সকাল ১০টায় ফলাফল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, http://www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এবার এসএসসিতে পাসের হার ৬৮.০৪ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

দাখিলে পাসের হার ৬৮.০৯ শতাংশ, মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৬৬ জন।

কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.