বগুড়া প্রতিনিধি।।
রবিবার বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে নতুন ভবনে তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) জনাব হোসনা আফরোজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা এবং বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল-মুসা (পিপিএম)।
এ ছাড়া বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্র ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৩৬ জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা সময়ের দাবি। আগামী তিন দিনব্যাপী প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা এবং স্থানীয় ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
