এইমাত্র পাওয়া

নলছিটিতে গার্লস গাইড এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন”

ঝালকাঠি অফিস।।

ঝালকাঠির নলছিটি উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। অদ্য ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল তিন ঘটিকায় নলসিটি গার্লস স্কুল এন্ড কলেজে সম্মেলন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার উপদেষ্টা রমলা রানী দাস।

সদ্য বিলুপ্ত কমিটির কমিশনার ও নলসিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শাহনাজ রহমান এর সভাপতিত্বে ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান মোঃ জলিলুর রহমান আকন্দ’র সঞ্চালনায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও গার্লস গাইড শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সভায় আগামী তিন বছরের জন্য সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কাজী মাহফুজা লিজাকে সভাপতি ও নলছিটি গার্লস স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এ এ সময় আরো উপস্থিত ছিলেন বিজি ইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক আলী হায়দার সিকদার, জে ডেভুটু বালিকা মাধ্যমিক প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, তোফাজ্জল হোসেন মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, মালিপুর জামিয়া মাদ্রাসার মোফাজ্জল হোসেন, নলছি গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.