এইমাত্র পাওয়া

মাদ্রাসা, কারিগরি ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর

ঢাকাঃ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইএফটির মাধ্যমে এ অর্থ তুলতে সমস্যা হলে জানাতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা। অধিদপ্তরের সহকারী পরিচালক (শাখা-১১) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় বা স্থানীয় কার্যালয়ে সোমবার (২৮ জুলাই) এসব হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুন মাসের বেতন-ভাতা আগামী ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন। জুন মাসে ইএফটির মাধ্যমে ৪৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হচ্ছে (তালিকা সংযুক্ত)।

এ অবস্থায় কোন প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা উত্তোলনে কোন প্রকার সমস্যা হলে, নিম্নবর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব সমস্য হতে পারে-

১. ইএফটি ও এমপিও শীটের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করতে সমস্যা হলে।

২. ইএফটি ও এমপিও শীট উভয় মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হলে (কোনক্রমেই এমপিও শীটের বেতন-ভাতা উত্তোলন করা যাবে না)।

৩. ইএফটিতে বেতন-ভাতা বেশি বা কম প্রদান করা হলে।

৪. একই প্রতিষ্ঠানের বেতন-ভাতা ইএফটিতে আংশিকভাবে প্রদান করা হলে।

৫. ইএফটি ও এমপিও শীটের কোনটিতেই বেতন-ভাতা না পেলে।

এসব সমস্যায় সহকারী পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল হক খান, মোবাইল নম্বর: ০১৭২৭-১৭৫৯৫৪, সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) মো. আলী ইসলাম, মোবাইল নম্বর: ০১৭৩৩-৭৪৬২০০; সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইফটি সেল) মো. আব্দুল হাই,, মোবাইল নম্বর ০১৪০০-৫৯৭৯৩৬ এবং সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইফটি সেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মোবাইল নম্বর : ০১৭১৭-৭০২৭০৩ এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading