শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা শহরের প্রাণকেন্দ্র ৬৫ সেন্ট্রাল রোড, ধানমন্ডিতে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ধুমপান ও রাজনীতিমুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি চলছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজটিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গতকাল ৩০ জুলাই থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ১১ আগস্ট ২০২৫ ইং তারিখ পর্যন্ত।
এসএসসির বিজ্ঞান বিভাগে ৪.০০, ব্যবসায় শিক্ষায় ২.৫০ এবং মানবিক বিভাগে ২.২৫ জিপিএ পাওয়া শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ পাবেন।
এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের বিনাবেতনে অধ্যনের সুযোগ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অর্ধ-বেতনে পড়ার সুযোগ দিচ্ছে কলেজটি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল