নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজের লক্ষ্য নিয়ে শিক্ষাবার্তা এর সহযোগী সংগঠন হিসেবে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” টাংগাইল জেলার কালিহাতি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর অস্থায়ী কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ রোকনুজ্জামান কে সভাপতি ও মো: আরিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কালিহাতি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শফিকুল ইসলাম সবুজ , আব্দুল হালিম বিল্পব,যুগ্ম সম্পাদক মো:নাসির উদ্দিন , মো:মোজাম্মেল হোসেন অনিক, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক, সুমন চৌধুরী প্রচার সম্পাদক, রাব্বি মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক,সাইদুর রহমান প্রকাশনা সম্পাদক,সিরাজুল ইসলাম , সাংস্কৃতিক সম্পাদক আব্দুল রাহিম,নির্বাহী সদস্য, মো: আসাদ মিয়া,মনির হোসেন,সুলতান মাহমুদ ,আসলাম মিয়া,মাসুদ মিয়া,তাওহিদুল ইসলাম,রেজাউল করিম,আরিফুল ইসলাম।
উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় লেখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।
বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.
শিক্ষাবার্তা /এ/২৯/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
