এইমাত্র পাওয়া

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থী উক্যা ছাইন মারমার প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকাঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙ্গামাটির কিশোর উক্যা ছাইন মারমার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষে সোমবার (২৮ জুলাই) দুপুরে উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবীর নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এ শ্রদ্ধা নিবেদন করে।

উক্য চিং মারমার বাড়ি রাজস্থলী উপজেলার কিউং দং পাড়ায় তার সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তারা। উক্য চিং মারমার পারিবারের সঙ্গে কথা বলে এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় তারা উক্যা ছাইন মারমা পারিবারের সঙ্গে সময়ও কাটায়। এ সময় বিমান বাহিনী ছাড়াও উক্যা ছাইন মারমা বাবা, মা, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শেষ হওয়ার আগমুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হয় সপ্তম শ্রেণির উক্যা ছাইন মারমা (১৩)। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই রাত ৩টায় উক্যা ছাইন মারমা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ২২ জুলাই সন্ধ্যায় তার মরদেহ রাঙ্গামাটি পৌঁছায়। ২৩ জুলাই বিকেলে তাকে নিজ গ্রামের দাহ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading