এইমাত্র পাওয়া

ট্রাজেডির পর মাইলস্টোন খুলছে রবিবার, শুরুতে ৯ম-দ্বাদশ শ্রেণির ক্লাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রায় দুই শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু। তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী।

মর্মান্তিক এ ঘটনার পাঁচ দিন পর আগামী রবিবার (২৭ জুলাই) থেকে প্রতিষ্ঠানটির নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (অ্যাডমিন) মোহাম্মদ মাসুদ আলম।

তিনি বলেন, আগামী রোববার থেকে ৪ শ্রেণির ক্লাস শুরু হবে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ। পরবর্তীতে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে। আজকে নোটিশ দিয়ে এ নিয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা তালিকা থেকে দেখা যায়, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩১। এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading