এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়: স্নাতক ১ম বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে ফরম পূরণ করে আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে ২৩ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর ডাটা নিশ্চয়নের (আবেদনকারীদের তথ্য নিশ্চিত করা) সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।

এছাড়া, সোনালি সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা ৩ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading