স্থগিত আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকায় বিমান বিধ্বস্ত, ফেনীতে বন্যা পরিস্থিতি এবং গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ জারির কারণে মাদরাসা বোর্ডের অধীনে চলমান আলিমের চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেসব পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সূচি অনুযায়ী- আলিমের গত ১০ জুলাইয়ে সারাদেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া আরবি দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.