এইচএসসি: ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট, রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা পরীক্ষায় রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরিক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট। এছাড়াও বন্যায় এবং গোপালগঞ্জে জরুরি অবস্থা জারি কারণে স্থগিত পরীক্ষার সময়সূচীও প্রকাশ করা হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সময়সূচী প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা পরীক্ষা  আগামী ১৭ আগস্ট এবং ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এবং গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাই স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট । বন্যার কারণে কুমিল্লা বোর্ডের অধীনে স্থগিত হওয়া ১০ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। 

উল্লেখ্য, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ দুই দিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকরাও এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে শিক্ষাবার্তা’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ক্ষোভের বিষয়টি আঁচ করতে পেরে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.