এইমাত্র পাওয়া

ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আর্কষণীয় বেতন দিতে হবে: মাউশি ডিজি

নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান  বলেছেন, মানবিক মূল্যবোধ,মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে করে তারা চতুর্থ শিল্প-বিপ্লব মোকাবেলা করতে পারে। এ জন্য যুগোপযোগি কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আর্কষণীয় বেতন দিতে হবে।

শনিবার (১৯ জুলাই) সকালে ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের বলেন, যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলো,সে অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা। কাজেই তোমাদের উচিত হবে ভাল করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময় ফেরত দেওয়া।

ফরিদপুর উপজেলা ও পাবনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক (পরিকল্পনা) প্রফেসর ড.শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক মোঃ আছাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে পাবনা জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরিদপুর উপজেলার মাধ্যমিক স্কুল ও কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরে পাবনা জেলার স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষকগণ তাদের বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরলে প্রধান অতিথি সে সব প্রশ্নের উত্তর দেন এবংতাদের দাবি দাওয়ার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তার সমাধানের আশ্বাস দেন।

এদিন বিকেলে মাউশের মহাপরিচালক প্রফেসর ড.মুহাম্মদ আজাদ খান চাটমোহর উপজেলার অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডি এ জয়েন উদ্দিন স্কুল পরিদর্শন করেন। এসময় অন্যান্য কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading