এইমাত্র পাওয়া

অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষকের বিদায় সম্মাননা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।। 

 শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় সুবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিআরএলরত প্রধান শিক্ষক মো. আমির হোসেন, পূর্ব চর মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র পাল ও চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতি রানী দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা,নোয়াখালীর সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালননায় অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া আসফার সায়মা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, মোহাম্মদ মোনায়েম খাঁন , অধ্যক্ষ ( পিআরএলরত), সৈকত সরকারি কলেজ, সুবর্ণচর, নোয়াখালী, জামসেদুর রহমান কিসলু, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত), চরজব্বর ডিগ্রী কলেজ, সুবর্ণচর,নোয়াখালী,নাজমা আক্তার, ইন্সট্রাক্টর,ইউআরসি,সুবর্ণচর,নোয়াখালী, মো. কাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ আবদুল আলিম ভূইয়া সুজন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,নোয়াখালী জেলা শাখা, মোঃ মনিরুজ্জামান দুলাল,প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,হাতিয়া উপজেলা শাখা,নোয়াখালী, এনায়েতুল ইসলাম, সুবর্ণচর স্বেচ্ছাসেবক দল, মাহফুজুর ইসলাম কাইয়ুম, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখা, মো. লোকমান, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণের শাখা, হারুন রশীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখা, গোলাম মর্তুজা, সদস্য, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বেগমগঞ্জ উপজেলা শাখা, মো. সেকান্দার আলম, উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর, উপজেলা শাখা।

বক্তাগণ, বিদায়ী শিক্ষকগণের দীর্ঘ শিক্ষাগত জীবনের মানসম্মত প্রাথমিক শিক্ষায় নিবেদিত থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মহান আল্লাহর দরবারে তাঁদের অবসরজীবন সুন্দর ও সুস্থতার সাথে অতিবাহিত করতে পারার জন্যে প্রার্থনা জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading