ঢাকাঃ জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘জুলাইয়ের গল্প বলা’। একই দিনে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজনগুলো অনুষ্ঠিত হবে। কর্মসূচির আওতায় দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা তুলে ধরে আয়োজন করা হবে ‘জুলাই স্মরণ’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান।
বুধবার (১৬ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচি অনুযায়ী, ১৭ জুলাই স্মরণে প্রচার করা হবে একটি ভিডিও, যার থিম সং হবে ‘শিকল-পরা ছল’। এদিন আরও প্রচারিত হবে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামের ডকুমেন্টারির চতুর্থ পর্ব এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও।
অনুষ্ঠানমালাগুলো প্রচারিত হবে সকল সরকারি মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া, মোবাইল ব্যবহারকারীদের কাছে ভিডিও লিংক পাঠিয়ে অনুষ্ঠানগুলো প্রচার করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
