এইমাত্র পাওয়া

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্বরণ অনুষ্ঠান

রফিকুল আলম বকুল মেহেরপুর প্রতিনিধি ।।জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই স্বরণ ২০২৫ উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১.৩০ সময় বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ড. তারিক আজিজের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. বখতিয়ার উদ্দীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নজরুল কবীর,মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুস্তাক আলী ও মেহেরপুর সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সভাপতি খেজমত আলী মালিথ্যা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর বজলুর রহমান, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা খন্দকার মুয়িজ উদ্দীন ও আহত যোদ্ধা নাজমুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফুয়াদ খান,ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাউছার আলী, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সিনিয়র লেকচারার রফিকুল আলম বকুল, জুলাই আহত যোদ্ধা হাসনাত জামান,আল মেহেবুব ও ইব্রাহিম হোসেন।

সভার শুরুতে জুলাই বিপ্লবের সময় আহত মেআহত যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় ও ক্রেস্ট দিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ বখতিয়ার উদ্দীন বলেন, জুলাই বিপ্লবের পেক্ষাপট ও বিপ্লবের সময় বিভিন্ন ঘটনা ও পেক্ষাপট তুলে ধরেন।

এছাড়া তিনি দেশের সকল ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য বন্ধ করার আহবান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন জুলাই বিপ্লবের যে আকাঙ্খা একটি বৈষম্যহীন দেশ যে দেশে কোন বৈষম্য থাকবেনা মানুষ মানুষকে সঠিক ভাবে মুল্যায়ন করবে। অফিস আদালতেসহ সকল স্তরে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পারে। বিভিন্ন বিভাগ বা ক্যাডারদের মধ্যে কোন বৈষম্য থাকবেনা।

এক ক্যাডার যাতে অন্য ক্যাডারদের পারস্পরিক সম্মান ও তাদের অধিকার নিয়ে সচেতন থাকে সে ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা তাদের নিজেদের সমস্যা ও অধিকার সম্পর্কে সচেতন থাকবে ও তা বাস্তবায়নে কাজ করবে এ প্রত্যাশা করেন তিনি।

কোন দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি না করে ছাত্ররা তাদের নিজেদের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করবে এ প্রত্যাশা করেন তিনি। জুলাই বিপ্লবে নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। আহতদের প্রতি দ্রত সুস্থতা কামনা করেন তিনি। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.