নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ হবিগঞ্জ ও সিরাজগঞ্জে নতুন জেলা শিক্ষা অফিসার পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সাথে নড়াইল জেলা শিক্ষা অফিসারকে গাজীপুরের মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জের নতুন জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন পেয়েছেন ফরিদা নাজমীন এবং সিরাজগঞ্জের নতুন জেলা শিক্ষা অফিসার পদে পদায়ন পেয়েছেন আব্দুল জব্বার।
বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনকে হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসার, নড়াইলের জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে এবং টাঙ্গাইলের সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে একই জেলার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৫.০৭,২০২৫ তারিখের মধ্যে বিমুক্ত হবেন। অন্যথায় ১৫.০৭.২০২৫ তারিখ অপরাহ্ন হতে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন। বদলিজনিত কারণে বিমুক্তি ও যোপদান উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস/ প্রতিষ্ঠান প্রধানের কন্ট্রোল। প্যানেল pds.sib.gov.bd/admin হতে অনলাইনে আর্টিকেল-৪৭ পূরণ ও তার প্রিন্টকপি সংগ্রহ পূর্বক যথারীতি স্বাক্ষর করে বিমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল