প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন ‘পিপলস্ জুট মিলস্ মাধ্যমিক বিদ্যালয়’ টি ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ/২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ হতে ‘পিপলস্ জুট মিলস্ সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ নামে সরকারি করা হলো। প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।“ জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আরও পড়ুনঃ “সরকারি হলো আরও একটি মাধ্যমিক বিদ্যালয়”
এর আগে গত ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দে খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ঈস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ. এম. সি. আদর্শ বিদ্যালয় সরকারি করা হয়। তার আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়, মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
