ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গত বছরের তুলনায় প্রায় ৪৩ হাজার কম। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ চিত্র উঠে আসে। বোর্ড সূত্রে জানা যায়, এবারের ফলাফলে শুধু পাসের হারই নয়, সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও দেখা দিয়েছে বড় রকমের পতন।
এ বছর ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী ছিল সাধারণ ৯টি বোর্ডে, ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষার্থী মাদরাসা বোর্ডে এবং ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন কারিগরি বোর্ডের অধীনে ফরম পূরণ করেন।
পরীক্ষার শুরু থেকেই অনুপস্থিতির হার ছিল লক্ষণীয়। প্রথম দিনেই সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ে।
সামগ্রিক ফল বিশ্লেষণে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, জিপিএ-৫-এর এই পতন কেবল শিক্ষার্থীর সংখ্যা বা পরীক্ষার প্রশ্ন কাঠামোর কারণে নয়, বরং প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার মান ও প্রস্তুতির ঘাটতির প্রতিফলন। এই সংকেত ভবিষ্যতের জন্য সতর্কবার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
