এইমাত্র পাওয়া

‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ জামালপুর জেলার সভাপতি জাফর, সম্পাদক আরিফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ জাফর আলীকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার (০৭ জুলাই) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি ইঞ্জিঃ মোঃ খোরশেদ আলম ও মোঃ শামীম আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবদীন ও ইঞ্জিঃ মোঃ রশিদুুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোছাঃ মুসলিমা জান্নাত, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সুরাইয়া বেগম রুনা,  প্রচার সম্পাদক মোঃ আলাল মিয়া, মোঃ আল আমিন সরকার শিক্ষা সম্পাদক, মোঃ কামরুজ্জামান লিখন প্রকাশনা সম্পাদক, মোশারফ হোসেন কালচারাল সম্পাদক, নাঈম ইসলাম এবং নির্বাহী সম্পাদক করা হয়েছে রাফি আকন্দ, আকাশ রহমান, মোঃ মোশারফ হোসেন, মোঃ বিপুল হোসেন, রনি মিয়া, নুর নবী ও আফর আলী। 

উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com. 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading