এইমাত্র পাওয়া

স্বপদে যোগদান  করলেন অধ্যক্ষ মোছাঃ আইনুন নাহার 

নিউজ ডেস্ক।। 

গত ২৯ জুন বগুড়া সদর উপজেলা ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ জনাব মোছাঃ আইনুন নাহার এর সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে তাঁকে স্বপদে যোগদান করানো হয়।বেলা ২:০০ ঘটিকায় অধ্যক্ষের কার্যালয়ে এডহক কমিটির সভাপতি জনাব ইমদাদুল হক মিলন এর সভাপতিত্বে এতদবিষয়ে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) জনাব মোঃ আরাফাত হোসেন কে আহবায়ক করে করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি অধ্যক্ষের নানাবিধ অনিয়ম ও অভিযোগে তদন্ত করেন।

তদন্তে আলোকে অভিযোগ সমুহের মধ্যে কোন অর্থনৈতিক ছিল না। কিছু নিয়মের ত্রুটি থাকায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন। বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হওয়ার পর বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে অধ্যক্ষকের ত্রুটি সমুহ নিখুঁত ভাবে যাচাই বাচাই অন্তে ত্রুটিসমুহ ক্ষমা সুন্দর ও মানবিক দৃষ্টি ভঙ্গিতে নিয়ে তাকে তার কর্মস্থলে যোগদান করান।

যোগদান কালে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মোঃ কাজল,শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম, স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, জেলা যুগ্ম আহবায়ক মোঃ মাহিনুর রহমান, কাহালু উপজেলা সংগঠনিক সম্পাদক মোঃ বুলবুল হাসান, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.