গ্রেফতার/হাজতবাস করা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার/হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে  তাদের গ্রেফতারের কারণ উল্লেখসহ যাবতীয় তথ্যাদি অধিদপ্তরে প্রেরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (০১ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সা.প্র) মোঃ খালিদ হোসেন স্বাক্ষরতি নোটিশে এই তথ্য জানা গেছে। 

নোটিশে বলা হয়,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফৌজদারী অথবা অন্য কোনো মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার/হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্যাদি (গ্রেফতার ও কর্মস্থলে অনুপস্থিতির তারিখ উল্লেখসহ) তাৎক্ষণিকভাবে অত্র অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.