নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছয় জেলায় জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (২৬ জুন) মাউশির সহকারী পরিচালক, মাধ্যমিক-১ এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত নিম্নলিখিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ বেতন ও বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিভিত্তিক পদায়ন করা হলো।
১। পাবনা জেলা শিক্ষা অফিসার পদে সিরাজগঞ্জের কাজিপুর আলহাজ্ব মুঞ্জিল উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাককে, ২। গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার পদে জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানকে, ৩। জামালপুর জেলা শিক্ষা অফিসার পদে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলমকে, ৪। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার পদে পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামকে, ৫। খুলনা জেলা শিক্ষা অফিসার পদে বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমানকে,.৬। মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার পদে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলামকে, ৭। ঢাকার ডেমরার হাজী মোহাম্মদ আবদুল গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইন উদ্দিন ভূঁইয়াকে, ৮। ঢাকার রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে গাজীপুরের টঙ্গীর মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হায়দার খানকে, ৯। চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিমুদ্দিন সরকারকে, ১০। কুষ্টিয়ার কুমারখালী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জাব্বারকে, ১১। শেরপুরের শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানকে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ০৩.০৭.২০২৫ তারিখের মধ্যে বিমুক্ত হবেন। অন্যথায় ০৩.০৭.২০২৫ তারিখ অপরাহ্ন হতে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন। ক্রম ০৯, ১০ ও ১১ এর আদেশ জনস্বার্থে জারি করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিজনিত কারণে বিমুক্তি ও যোগদান উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস/প্রতিষ্ঠান প্রধানের কন্ট্রোল প্যানেল pds.sib.gov.bd/admin হতে অনলাইনে আর্টিকেল ৪৭ পূরণ ও তার প্রিন্টকপি সংগ্রহপূর্বক যথারীতি স্বাক্ষর করে বিমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
