নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদানের জন্য মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মনোনীতি ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা গেছে।
চিঠি বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান” খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে সংযুক্ত তালিকা মোতাবেক ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো। মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক প্রতিষ্ঠান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রাপ্য হবে। বরাদ্দকৃত অর্থ মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইন এর মাধ্যমে বিতরণ করা হবে।
একই চিঠিতে আর্থিক অনুদান প্রদানের জন্য ২০৫ জন শিক্ষক-কর্মচারী, মোট ৬৭৪৯ জন শিক্ষার্থীকে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী- ১৪২৮ জন এবং স্নাতক ও তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী- ১২৭৪ জন) মনোনয়ন প্রদান করা হয়। মনোনীত ২০৫ জন শিক্ষক-কর্মচারী প্রত্যেকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা টাকা প্রাপ্য হবে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মনোনীত ৪০৪৭ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৮,০০০/- (আট হাজার) টাকা প্রাপ্য হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৪২৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৯,০০০/- (নয় হাজার) টাকা প্রাপ্য হবে; স্নাতক ও তদ্ধর্ধ পর্যায়ে ১২৭৪ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রাপ্য হবে।
শর্তে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইন এর মাধ্যমে এবং শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে বিতরণ করা হবে।
মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
