ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্ট বঞ্চিত প্রার্থীরা।
সোমবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
রোববার (২২ জুন) মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয় পুলিশ। তবে তারা আজ আবারও নিজেদের দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মো. মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু দেয় নাই। আজকেও কথা বলনোর কথা ছিল, কিন্তু এখনো তারা সেটা করেনি।
তিনি বলেন, যতদিন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে কথা না বলবে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবো।
এ সময় রোববারের ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, পুলিশের লাঠিচার্জে আর টিয়ারসেলে আমাদের এখানে গতকাল চারজন আহত হয়েছে। আর আটজনকে আটক করেছিল। তবে সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
