করোনা ও ডেঙ্গু: স্কুল-কলেজে মাউশির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলা হয়েছে।

রবিবার (১৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারি পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

আদেশে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এছড়া ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৪ জুনের আদেশের পর রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক এ অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রতিপালনের অনুরোধ করা হলো।

ডেঙ্গু সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা

১. বারবার প্রয়োজনমতো ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া।

২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

৪. অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

৫. হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.