মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার বিষয়ে মতবিনিময় সভা 

রফিকুল আলম বকুল , মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু করার জন্য জমি নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে এক মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে মেহেরপুর সার্কিট হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মেহেরপুর বিশ্ববিদ্যালযের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন বলেন, আমরা ইতোমধ্যে ৫ টি বিভাগের অনুমোদন চেয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি । তিনি জানান, বিভাগগুলো অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষ থেকেই একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য সকল প্রস্তুতি রয়েছে।

শিক্ষাবার্তা /এ/২০/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.