এইমাত্র পাওয়া

সারাদেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৫৫১

ঢাকাঃ সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৫৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এমধ্যে মামলা ও ওয়ারেন্ট এক হাজার ৬২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার ৪৮৯ জন।

এ সময় একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি দেশীয় অস্ত্র, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ৩০৩টি রাইফেলের গুলির খালি খোসা, একটি কার্তুজের খালি খোসা, ২টি ধারালো ছুরি ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading