এইমাত্র পাওয়া

বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবি

বগুড়াঃ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবি জানিয়েছে মাদ্রাসা শিক্ষাবোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও মহাস্থান মাহী সওয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ মাও. ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাও. রোস্তম আলী, অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুস শাকুর, যুগ্ম সদস্য সচিব ড. আবু সালেহ মামুন, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, ড. শফিকুল ইসলাম, অধ্যক্ষ বিল্লাল হুসাইন, অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ মাও. ইমদাদুল হক, অধ্যক্ষ ইকরামুল হক, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, অধ্যক্ষ মাও. নাজমুল হক, প্রভাষক আব্দুল বারী রশিদী, প্রভাষক মুসা বিন আয়াতুল্লাহ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.