এইমাত্র পাওয়া

চাকরীচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

টেকনাফঃ উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন এনজিওতে কর্মরত ১হাজার ২৫০ জন স্থানীয় শিক্ষককে চাকরীচ্যুত করার মত ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ।

ক্ষুব্ধ চাকরীচ্যুত শিক্ষকরা আজ সকাল ৮টা থেকে উখিয়ার কোটবাজারে সড়ক অবরোধ করে রাখে। এতে করে রোহিঙ্গা ক্যাম্পে কোন এনজিওর গাড়ি সহ কোন ধরণের যানবাহন উখিয়া-টেকনাফ সড়কে চলাচল করতে পারছেন।

জানা গেছে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন এনজিওতে কর্মরত ১ হাজার ২৫০ জন শিক্ষককে কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাৎ একযোগে চাকরীচ্যুত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চাকরীচ্যুতরা। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল তারা।

পাশাপাশি এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মানুষ। এলাকার সচেতন মানুষের মতে স্থানীয়রা রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। তাই স্থানীয় যুবকদের চাকরীচ্যুত করা অমানবিক। এতে তারা ক্ষুব্ধ। আজ সড়ক অবরোধে শিক্ষকদের সাথে যোগ দিয়েছে স্থানীয় নানা শ্রেণী পেশার লোকজন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading