ঈদের আগেই শিক্ষকদের বেতন দেয়ার অনুরোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ঈদুল আজহার ছুটির আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অভিভুক্ত সব বেসরকারি কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সব অধ্যক্ষ-সভাপতিকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

সোমবার (২৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর) মোঃ সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, আপনার কলেজ-প্রতিষ্ঠানের সব পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর বেতন, বকেয়া বেতন, উৎসব ভাতা ও অন্যান্য দেনা-পাওনা ঈদের ছুটির আগেই পরিশোধ করার জন্য ভাইস-চ্যান্সেলর আহ্বান জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, উৎসব ভাতা ঈদের ছুটির আগেই পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.