নরসিংদী সরকারী কলেজে শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ নির্বাচন-২০২০

মোঃ সাইফুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি।। ২রা জানুয়ারী বৃহস্পতিবার নরসিংদী সরকারী কলেজের শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুই জন শিক্ষক প্রতিদ্ব›দ্বীতা করে জনার আ ন ম মুশতাকুর রহমান, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, নরসিংদী সরকারী কলেজ ৮০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর প্রতিদ্ব›দ্বী পান ২৮ ভোট। মোট ভোটারের সংখ্যা ছিল ১১৩ জন।

 

তার মধ্যে দুইটি ভোট বাতিল ঘোষিত হয় এবং তিনজন ভোটার অনুপস্থিত ছিলেন। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, যুগ্ম-সম্পাদক-১ এবং জনাব মোঃ মাহমুদুল হাসান মাসুদ, প্রভাষক, ইংরেজী বিভাগ, যুগ্ম-সম্পাদক-২ নির্বাচিত হন। এবং জনাব মোঃ জাকির হোসেন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। উল্লেখ্য. যুগ্ম-সম্পাদক-১ ও ২ এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.