এইমাত্র পাওয়া

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক।। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২২ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৮ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ২৬০ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২২ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

শিক্ষাবার্তা /এ/২৬ /০৪/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.