মাগুরাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি। তাদের সার্বিক নিয়ম-শৃঙ্খলা এবং ছেলে-মেয়েদের বিধিবিধান মেনে চলার সকল কার্যক্রমে আমি আবেগ-আপ্লুত। মডেল স্কুল ঠিক মডেল স্কুলই।
রোববার (২০ এপ্রিল) সকাল ৯টায় মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মাগুরা জেলায় ৫০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলো আমাদের তালিকাভুক্ত। পর্যায়ক্রমে সকল স্কুলের উন্নয়নমূলক কাজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন, সহকারী কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার, ওসি মো. ওলি মিয়া ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
