এইমাত্র পাওয়া

৯ দিন ছুটি শেষে অফিস খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর আগে গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে গত ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ কারণে টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে কেউ গ্রামে নিজ বাড়িতে, কেউবা বেড়াতে দেশের বাইরে গেছেন রাজধানী ছেড়ে। সরকারি হিসাব বলছে, ঈদ উদ্‌যাপনে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল ৭ দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে; যাদের অনেকে মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাতে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’

শিক্ষাবার্তা /এ/০৬/০৪/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.