এইমাত্র পাওয়া

মাহে রমজানে আল্লাহ প্রেমের সাধনা

মুফতি আতাউর রহমান।। রমজান ইবাদত-বন্দেগির মাস, সংযম ও সাধনার মাস। আর আল্লাহপ্রেমীদের কাছে রমজান হলো আল্লাহার ভালোবাসা অর্জনের মাস। কেননা মুমিন তাঁর জীবনে যত ইবাদত করে, যত ভালো কাজ করে সব কিছুর লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন করা। এজন্য মুমিন জায়নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন ঘোষণা করে ‘ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন’ অর্থাৎ নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন ও আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। আর পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে।’ (সুরা বাকারা, আয়াত : ১৬৫)

আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ওপর প্রাধান্য দেওয়া, আল্লাহর জন্য অন্য সব কিছু বিসর্জন দেওয়া, পার্থিব জীবনের বিপরীতে আল্লাহর আদেশ-নিষেধ ও আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া। কোনো সন্দেহ নেই আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি বান্দার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। বান্দার যাবতীয় ইবাদত ও বন্দেগির মূলে থাকে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসাহীন ইবাদত নিষ্প্রাণ ও নিষ্ফল। এজন্য মহান আল্লাহ বলেছেন, ‘তুমি নামাজ আদায় করো আমার স্মরণে।’ (সুরা তাহা, আয়াত : ১৪)

অর্থাৎ আল্লাহর ভালোবাসার অনুরাগ অন্তরে ধারণ করে তোমরা নামাজ আদায় করো। আর বান্দা যখন আল্লাহর ভালোবাসার অনুরাগ ও স্মরণ নিয়ে নামাজ আদায় করে তখন নামাজ মিরাজে (আল্লাহর সাক্ষাতের মাধ্যম) পরিণত হয়। এ কারণেই হাদিসে বলা হয়েছে, ‘নামাজ মুমিনদের জন্য মিরাজস্বরূপ।’ (মিশকাত)

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.