রাজবাড়ীঃ জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।
রোববার (২৩ মার্চ) সকাল ১১টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলার শিক্ষক মো. মোস্তাক আহম্মেদ।এছাড়া বক্তব্য রাখেন হাফেজ জুবায়ের, হাফেজ ইলিয়াস, মো. মোতাহার হোসেন, মো. আব্দুল কাইয়ুম ও মো. ফারুক আজম।
এসময় বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে চলমান, কিন্তু এখনো এটি জাতীয়করণ করা হয়নি। ফলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন।
তারা অভিযোগ করেন, সরকার এই প্রকল্পকে আউটসোর্সিং ব্যবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যা শিক্ষকদের পেশাগত জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করবে। এটি বাস্তবায়ন হলে হাজারো শিক্ষক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।
শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি জাতীয়করণের দাবি জানান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
