এইমাত্র পাওয়া

মেহেরপুরে মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম প্রকল্প বৃদ্ধির দাবিতে মানববন্ধন

মেহেরপুরেঃ মেহেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৮ম পর্যায় পাশ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

আজ রবিবার (২৩ মার্চ) বেলা ১১টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানবন্ধনে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মেহেরপুর জেলার সভাপতি আব্দুল হাসেমের সভাপত্বিতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আব্দুল হামিদ, আমঝুপি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, গাংনী উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, ফিতরা কমিটির গাংনী উপজেলা সভাপতি আব্দুল হায়াত প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading