প্রিয় বন্ধু
মোঃইব্রাহিম ইবি
মনে আছে সকালের শিশির ভেজা
ঘাসের কথা?
কুয়াশার অনিমেষ আর তাজা
ফুলের ঘ্রানের কথা।
ভাবলাম এতদিন হল আজ,
দু ‘এক কলম লিখি তবে
কেটে যাক সকল বেদনা বসন্তরাজ
মুছে যাক অভিমান যত আপন ভেবে।
এতো রক্তের নয় আত্মার টান
সমন্ধের উপরে
যে টানে প্রকৃতি অবাক হেরে যায়
এক মহা বিস্ময়ের ভারে।
প্রিয় বন্ধু, এ এক আজব শব্দ
দেখ কেমন পারে
ধুয়ে দিতে এক সাগর বেদনা
স্রোতেরও বিপরীত তীরে!
বন্ধু,এ এক অসাধারণ অনুভূতি
এক সাথে কাটানো সন্ধ্যে সকাল
আজো করতে পারেনি বিচ্ছেদ কিছু
কেটে গেলে কত সে-কাল এ-কাল।
কত ঝর এল গেল,কত সময় পেরুল
কত দিন চলে যায়,ভোরের কুয়াশায়
প্রিয় বন্ধু দেখ এখনো তোমায় ভাবি
এখনো স্বপ্নে আঁকি,সেই পুরুনো ছঁবি।
স্মৃতির তৈলচিত্রটা জলচ্ছবির গল্পের মাঝে
সেই বাঁকা পথে হেয়ালিপনার স্বপ্নসাঁঝে।
পাতিহাঁস গুলো আজো লেজ দুলিয়ে হাঁটে
দেখো আমাদের শব্দ শোনা যায় তাদের ঠোঁটে।
আবারো হবে দেখা কোন এক কুঁয়াশার সকালে
কাঁচা রাস্তার ধারে খুব চুপিসারে।
হঠাৎ যদি মনে পরে,চমকে তাকিও
একসাথে যেন থাকতে পারি
পরম সুখের জান্নাতেও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
