গোল্ডেন জিপিএ-৫ পেল সাইদা ইসলাম তাছনিয়া

নিজস্ব প্রতিবেদক :

সাইদা ইসলাম তাছনিয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা’র হোমনা উপজেলা সদরে অবস্থিত খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। তার বোর্ড  রোল: হোমনা-১,  নং: ৫৬১৬৯৫, রেজি: ১৯১১২১৬০৮৮ ।

৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এ ফলাফল জানতে পেরে শিক্ষার্থী সহ তার স্বজনেরা আনন্দে উচ্ছ্বাসিত হয়।

সাইদা ইসলাম তাছনিয়া জানায়, জেএসসি পরীক্ষায় আমি ভাল ফলাফল করে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি পরিশ্রম করে পড়াশোনা করেছি বলেই আজ ভালো ফলাফল করতে পেরেছি। আমার পিতা-মাতা, ভাই ও আমার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ আমার পড়াশোনাতে সব সময় সহযোগিতা করেছেন। জেএসসি পরীক্ষার এই ফলাফলের পেছনে আমার পিতা -মাতার ভূমিকা অনস্বীকার্য। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ।

আগামীতে এরূপ ভাল ফলাফল করার লক্ষ্যে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.