ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। এ কোর্সের মেয়াদ চার বছর। প্রোগ্রামটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য ২৪টি ক্লাস প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
ন্যূনতম যোগ্যতা
আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় আলাদাভাবে ডিভিশন পদ্ধতিতে ৫০ শতাংশ নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে ৩.৫০ (৫–এর মধ্যে) থাকতে হবে। সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
কোর্সের বৈশিষ্ট্য
১. ৪ বছরে মোট ৪০টি কোর্স বা ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স = ৩ ক্রেডিট)।
২. প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদি দুটি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টারে পাঁচটি কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা হবে।
৪. মোট আসন ১০০টি।
৫. স্টাডি সেন্টার: ঢাকা আঞ্চলিক কেন্দ্র, বাউবি।
ভর্তি পরীক্ষা পদ্ধতি
১. বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবণ্টন জেনে নিন: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি ২৫ ও সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি ২৫।
৩. ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রতি অংশে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য
১. আবেদন করার শেষ সময়: ৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
২. আবেদন ফি: ৬০০ টাকা।
৩. লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫।
৪. লিখিত পরীক্ষার আসনবিন্যাস: ১৭ এপ্রিলের পর বাউবির ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
৫. লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার; বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
৬. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫।
৭. সাক্ষাৎকারের তারিখ: ৮ মে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত হবে। ডিনের কার্যালয়, এসএসএইচএল, বাউবির মূল ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর।
৮. মেধাতালিকা প্রকাশ: ২৫ মে ২০২৫।
৯. ভর্তির সময়: ২৫ মে থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল