এইমাত্র পাওয়া

শিক্ষককে মা-র-ধ-র করলেন যৌন হেনস্তার অভিযোগে বহিষ্কৃত পিয়ন

ফেনীঃ ফেনীর দাগনভূঞা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে একই স্কুল থেকে বহিষ্কৃত পিয়নের বিরুদ্ধে। শিক্ষককে মারধর ও লাঞ্চিত করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিয়নকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, অভিযুক্ত বহিষ্কৃত পিয়নের নাম হুমায়ুন কবির। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ২০২৩ সালের ১ নভেম্বর বহিষ্কৃত হয়েছিলেন। চাকরি হারানোর পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময় তাদের মারধরসহ নানা ধরনের হুমকি দেন।

গত বুধবার (১২ মার্চ) হুমাইয়ুন কবির, তার স্ত্রী ও ছেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালান এবং ঘটনার ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.