দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য আগামী এক মাসের পাঠানোর নির্দেশ দিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সোমবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তালিকায় অন্তর্ভূক্ত এবং ব্যানবেইস তালিকায় অন্তর্ভূক্ত ছাড়া অনুমোদিত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্যাদি যাচাই-বাছাই করে নির্ধারিত ছক মোকাবেক পৃথকভাবে আগামী ১ মাসের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।
এর আগে গত ১৭ অক্টোবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য চেয়েছে চিঠি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ওই চিঠিতে এক মাসের মধ্যে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর তালিকায় থাকা সব মাদ্রাসার নিম্নবর্ণিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রেরিত ছক মোতাবেক চাহিত তথ্যাদি এক মাসের মধ্যের পাঠানোর নির্দেশ দেয়া হয়। যাচাই বাছাই কমিটিতে যারা আছেন উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) সদস্য, উপজেলা শিক্ষা অফিসার সদস্য এবং জেলা মাধ্যমিক শিক্ষণ অফিসার সদস্য সচিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
