২০১৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে । ফল পেয়ে যারা অসন্তুষ্ট তাদের জন্য পুনঃনিরীক্ষার সুযোগ রয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। যেভাবে আবেদন করতে হবে শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে এ আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। পিন কোড নম্বরটি সংগ্রহ করতে হবে। আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস মোবাইল নম্বর (যে কোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে। প্রতি বিষয়ের জন্য ১৮০ টাকা চার্জ ধরা হয়েছে। একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে।
চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৩৭ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩লাখ ২৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১১ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ ভাগ। আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে ফল ঘোষণা করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করা হয়। ২০১৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী। এদেন মধ্যে পাস করেছে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। ২০১৯ খ্রিষ্টাব্দে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন শিক্ষার্থী। এদের পাস করেছে ২ লাখ ৯১ হাজার ৮৭৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
